‘সম্পদ সম্পত্তিতে সমান অধিকার নারীর ক্ষমতায়ন ও স্থায়িত্বশীল উন্নয়নের পূর্বশর্ত’ প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা পরিষদ জেলা শাখার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোমবাতি প্রজ্জ্বলন করে আলোচনা সভার উদ্বোধন করেন নারী নেত্রী শীলা রায়।
শনিবার বিকাল ৩ টায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্বে করেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি গৌরি ভট্টাচার্য্য।
সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক
পাঞ্চালী চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী শম্পা।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সদস্য নবীনগর পাড়া শাখার সাংগঠনিক সম্পাদক জয়লক্ষ্ম বর্মন, সদস্য হালিমা খাতুন, জেলা শাখার আন্দোলন সম্পাদক অমিতা রায়, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, সহ-সভাপতি নিগার সুলতানা কেয়া, সহ-সভাপতি শক্তিদত্তা বসু।
বক্তারা, সংগঠনের ৪৬ বৎসরের অর্জন তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
- ভ্রমণ বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরা খণ্ড-১৩
- ইয়ং টাইগার অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু আগামীকাল


