জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে জেলা যুবলীগের আয়োজনে আগামী ১১ নভেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে জামালগঞ্জে উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাচনা বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সদস্য ও জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সবুজ কান্তি দাস।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায়
বাপ্পি, রওনক আহমদ, আবুল আজাদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবনেতা লতিফুর রহমান রাজু।
উপজেলা যুবলীগ নেতা তোফাজ্জল হোসেন ও ইমরান আলীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, মনসুর আলম, আহবায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন তালুকদার, আবু তাহের, দেলোয়ার হোসেন, বদিউজ্জামান, রুবেল আহমদ, রুবেল মিয়া, মাহমুদুল হাসান, শামীম আহমদ, ইয়ামিন খান প্রমুখ।


