স্টাফ রিপোর্টার
৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুক্রবার জেলার বিশ্বম্ভরপুর , তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার ২৬টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়েছে।
প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই লিফলেট ও পোস্টার নিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগে নেমেছেন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তবে আলোচিত ইউনিয়নগুলোতে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে কোমর বেঁেধ মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। প্রতীক হাতে নিয়ে প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার প্রতীক পাওয়ার পর পরই বিকালে নৌকা প্রতীকের লিফলেট নিয়ে প্রচারণায় নেমেছেন বিশ্বম্ভরপুরের পলাশ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সুলেমান মিয়া। তার সাথে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাইয়ুম। ফতেপুরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শামসুজ্জামান শাহ নৌকা প্রতীকের সাথে পাল্লা দিয়ে অটোরিকশা প্রতীক নিয়ে জোরালো প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী রনজিত চৌধুরী রাজন ও আনারস প্রতীকে গণসংযোগ করছেন আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী মহিবুর রহমান।
সলুকাবাদ ইউপিতে আ.লীগের দলীয় প্রার্থী সফর আলীর নৌকার প্রতীকের ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী আজিজুল হক , বিএনপির দলীয় প্রার্থী মহন মিয়া ধানের শীষের সাথে মোটরসাইকেল নিয়ে প্রচারণা করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী রউশন আলী।
তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিনের নৌকার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিদ্রোহী প্রার্থী আপ্তাব উদ্দিন আনারস প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দক্ষিণ শ্রীপুরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বিশ্বজিৎ সরকারের নৌকার প্রতীকের সাথে বিদ্রোহী মো. কয়েস মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। বিএনপির দলীয় প্রার্থী আলী আহমদ মুরাদের ধানের শীষের সাথে বিদ্রোহী প্রার্থী শামীম আহমদ ঘোড়া প্রতীক নিয়ে প্রচারণায় আছেন।
বড়দল দক্ষিণে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনুছ আলীর নৌকার সাথে বিদ্রোহী প্রার্থী আব্দুস সাত্তার টেবিলফ্যান প্রতীক, বিএনপি দলীয় প্রার্থী আজহার আলী ধানের শীষের সাথে বিএনপির বিদ্রোহী প্রার্থী সবুজ আলম ডোল প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বড়দল উত্তরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জামাল উদ্দিনের নৌকার সাথে বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া ঘোড়া প্রতীকে প্রচারণা করছেন।
তাহিরপুর সদরে আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন শামীমের নৌকার প্রতীকের সাথে বিদ্রোহী প্রার্থী হাফিজ উদ্দিন টেবিলফ্যান , ইকবাল হোসেন তালুকদার চশমা, স্বপন কুমার দাস ডোল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।
বালিজুরীতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আতাউর রহমানের নৌকার সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে হাজী আ. জহুর আনারস প্রতীক নিয়ে প্রচারণা করছেন। বিএনপি দলীয় প্রার্থী ফেরদৌস আলমের ধানের শীষের সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে সাখাওয়াত হোসেন ঘোড়া প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মধ্যনগর থানার মধ্যনগর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী প্রবীর বিজয় তালুকদারের নৌকা প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পরিতোষ রায়। চামরদানী ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী আলমগীর খসরুর নৌকা প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান প্রভাকর তালুকদার পান্না আনারস ও জাকিরুল আজাদ নান্না ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন।
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ভজন তালুকদার নৌকা প্রতীকের সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে রতি রঞ্জন পুরকায়স্থ মোটর সাইকেল, প্রদীপ কুমার মজুমদার মিনু আনারস, মিহির লাল রায় দুটি পাতা, আশহাদুর রহমান চশমা ও অসীম চন্দ্র তালুকদার ঢোল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। বিএনপির দলীয় প্রার্থী মাসুদ আলম মোকসোদ ধানের শীষ প্রতীকের সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে আব্দুল খালেক ফারুক ঘোড়া নিয়ে প্রচারণা শুরু করেছেন।
ভীমখালী ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান ধানের শীষের সাথে পাল্লা দিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে দুলাল মিয়া চশমা, সাংবাদিক আক্তারুজ্জামান তালুকদার ঘোড়া, আব্দুর রকিব তালুকদার আনারস প্রতীক নিয়ে প্রচারণা করছেন।
সাচনা বাজার ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রেজাউল করিম শামীমের নৌকা প্রতীকের সাথে বিদ্রোহী প্রার্থী হিসাবে চশমা প্রতীক নিয়ে জসিম উদ্দিন সোহেল ও ঘোড়া প্রতীক মকবুল হোসেন আফিন্দি প্রচার-প্রচারণা করছেন।
ফেনারবাঁক ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রাক্তন ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের নৌকা প্রতীকের সাথে আনারস প্রতীকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাধন তালুকদার, চশমা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান, ঘোড়া প্রতীক নিয়ে নুরু মিয়া, বিএনপির দলীয় প্রার্থী জুলফিকার চৌধুরী রানার ধানের শীষ প্রতীকের সাথে বিদ্রোহী প্রার্থী হিসাব ডা. হারুনুর রশিদ মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচারণা করছেন।
- ক্রীড়া জগতে বাঙালি জাতি ইতিহাস সৃষ্টি করছে -এমপি রতন
- মালয়েশিয়ান রিঙ্গিতের মান কমে যাওয়ায় হতাশায় বাংলাদেশিরা


