জাকের আহমেদ
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে রবিবার বিকালে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বন্ধুসভার সদস্যরা দুটি দলে ভাগ হয়ে এই খেলায় অংশ নেন।
খেলা শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী অলক ঘোষ চৌধুরী, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক বিন্দু রিছিল, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, চ্যানেল নাইন’র সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাড. এ আর জুয়েল, দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আকরাম উদ্দিন, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সামির পল্লব।
খেলায় অংশ নেন রঞ্জিত কুমার দে, প্রদীপ পাল, শাহজাহান আলম সিদ্দিকী, কনক চক্রবর্তী, অমিত বর্মন, রাজিব দেব, কামরুল, সাহেদ, সাইফ উদ্দিন, সুমন, আব্দুল্লাহ, মিজান, জুয়েল, সেলিম, তুহিন, আনোয়ার, তুষার, আক্তার, শফিকুল ইসলাম, সাহাব উদ্দিন, রুবেল পাল, সোহাগ, শাহরিয়ার, মোতাহার হোসেন সানী, আসাদুজ্জামান প্রিয়ন, রিসাত আল আজাদ বাঁধন, মাহফুজ, ফাহমিদ, শরীফ, আবু সাইদ খান, জাকারিয়া, দিপু, শাহজাহান প্রমুখ। খেলা পরিচালনা করেন মুবিন আহমদ। খেলা ২-২ গোলে ড্র হয়।


