প্রথম আলোর উদ্যোগে কৃষকদের সার প্রদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দুটি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫জন কৃষককে সার দেওয়া হয়েছে। বন্ধুসভার সদস্যরা কৃষকদের হাতে এই সার তুলে দেন। প্রত্যেক কৃষককে ২৫ কেজি  করে ইউরিয়া সার দেওয়া হয়।
সদর উপজেলার ব্রাক্ষণগাঁও এলাকায় দুপুরে সদর ও দোয়ারাবাজার উপজেলার নয়টি গ্রামের ৫৫জন কৃষকদের মধ্যে এই সার বিতরণ করা হয়।
কৃষকদের মধ্যে সার বিতরণকালে সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ,    সহসভাপতি মো. হায়দার আল, রনজিৎ কুমার দে ও প্রদীপ কুমার পাল, সদস্য আশরাফুজ্জামান বাবলু, রাজীব দেব, শফিকুল ইসলাম, সোহাগ সরকার, মোতাহের হোসেন সানি, জাকের আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সার পেয়ে ব্রাক্ষণগাঁও গ্রামের কৃষক আবদুর রহমান (৫৫) বলেন, ‘গত বৈশাখে হাওরের সব ফসল পানিত তলাইছে। এখন কষ্ট কইরা আমন লাগাইছি। কিন্তু টাকার অভাবে সার দিতাম পারছিলাম না। এখন কোনো টাকা ছাড়াই সার পাইলাম। আমরার খুব উপকার অইব।’