দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হয়েছে। গত ৩০ জুন প্রধানমন্ত্রী দেশের ১৯৯টি কলেজের সাথে দোয়ারাবাজার ডিগ্রি কলেজকেও জাতীয়করণের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
এদিকে দোয়ারাবাজার ডিগ্রী কলেজ জাতীয়করণের অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ছাতক-দোয়ারাবাজার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।
কলেজটি জাতীয়করণের জন্য এ অঞ্চলের মানুষের ছিল ব্যাপক প্রত্যাশা। এজন্য সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক আবেদন-নিবেদনও করা হয়েছিল। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দোয়ারাবাজারবাসীর প্রাণের দাবি পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গৃহিত এ ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঈদের আনন্দের সাথে বাড়তি আনন্দ উপভোগ করছেন দোয়ারাবাজারবাসী। উল্লেখ্য এলাকাবাসী ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৩ সনে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।
- সাংবাদিক অঞ্জন পুরকায়স্থের মাতার মৃত্যুবার্ষিকী আজ
- মন্ত্রী-এমপিদের জঙ্গিবিরোধী প্রচারে নামতে নির্দেশ


