দিরাই প্রতিনিধি
দিরাই-শাল্লার প্রবীণ রাজনীতিবিদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নিয়োগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে উপজেলা যুবলীগ।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় এই অভিনন্দন জ্ঞাপন করা হয়। দিরাই কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি ও উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন চৌধুরী ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদ জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের পুত্র সৌমেন সেনগুপ্ত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সরবিন্দু দাস,স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি শাহজাহান সরদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা সবুজ মিয়া, ছাত্রলীগ নেতা উজ্জল ও লিমন প্রমুখ।
এসময় উপজেলা ও পৌর আওয়ামীলীগ,যুবলীগ,কুষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


