ছাতক প্রতিনিধি
ছাতকে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মহাজোটের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠি প্রেরণ করা হয়েছে। প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারী শিক্ষকদের বেতনস্কেল প্রদানসহ ৪ দফা দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাতক পোষ্ট অফিসে গণহারে শিক্ষকরা এসব খোলা চিঠি পোষ্ট করেন। ৪দফা দাবীর মধ্যে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, প্রাথমিক শিক্ষার অন্যান্য কর্মচারীর মতো প্রাথমিক
শিক্ষক পদকে নন-ভ্যাকেশনাল ঘোষণা ও শিক্ষা ক্ষেত্রে শিক্ষক হয়রানী ও নির্যাতন বন্ধে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের বিষয়টি চিঠিতে উল্লেখ করা হয়েছে।


