Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা সম্মেলন কক্ষে সোমবার দিনব্যাপী গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।
কর্মশালায় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।