প্রধানমন্ত্রীর উপহার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
দেশে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩০০ জন শ্রমিকদের মাঝে চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে তিনি জানান, লকডাউনের সময়ে কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে তার জন্য প্রধানমন্তী উপহার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কোনো হতদরিদ্র পরিবার যেনো সরকারের উপহার থেকে বঞ্চিত হয় সেজন্য প্রশাসন সজাগ রয়েছে।
এসময় উপস্থিত ছিলেল পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
এদিকে করোনার মহামারিতে জনগনকে সচেতন করতে সুনামগঞ্জে এফবিসিসিআই কর্তৃক ২৫ হাজার সুরক্ষা সামগ্রী (মাস্ক) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এফবিসিসিআইয়ের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যালয়ের সামনে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. আবুল হোসেন, ডা. সৌমিত্র চক্রবর্তী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট খন্দকার মঞ্জুর আহমদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুল হক, পরিচালক নুরুল ইসলাম বজলু, মো. নুরুল ইসলাম, নুরে আলম ও জিএম তাহশিদ প্রমুখ।