স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে তৃতীয় লিঙ্গ এবং অসহায় প্রতিবন্ধী ৪৫০ পরিবারের মধ্যে বুধবার প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সকাল সাড়ে ১০ টায় এই উপহার তুলে দেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে উপহার পৌঁছে দেবার ধারাবাহিকতায় বুধবার সুনামগঞ্জে তৃতীয় লিঙ্গের ৬০ জন প্রতিবন্ধী ২৯০ জনসহ শারিরিকভাবে অসুস্থ ৪৫০ জনকে খাদ্য সামগ্রী এবং নগদ ৫০০ টাকা উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।
উপহার প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুর ১২ টায় সুনামগঞ্জ পৌরসভা ভবনে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার প্রতি পরিবারকে ৪৫০ টাকা করে তুলে দেবার সূচনা করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
পৌরসভার মেয়র নাদের বখ্ত জানান, পৌর এলাকার চার হাজার ৬২১ টি অসহায় পরিবারকে ৪৫০ টাকা করে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হবে।


