স্টাফ রিপোর্টার
করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ২০০ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
কর্মহীন হয়ে পড়া সিএনজি চালক, অটোরিক্সা, পরিবহণ শ্রমিক ও টান্সজেন্ডার ২০০টি দরিদ্র পরিবার কে বিতরণ করা উপহার সামগ্রীর মাঝে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ।
উল্লেখ্য, চলতি অর্থ বছরে ত্রাণ সহায়তা হিসেবে ১১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৩ লাখ ৯০ হাজার মে.টন চাল বরাদ্দ পাওয়া যায়। যা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। এছাড়াও ১৫ লক্ষ ৯৩ হাজার ৩১০ মে.টন চাল ভিজিএফ সহায়তা বরাদ্দ পাওয়া যায়। এটিও ১ লক্ষ ৫৯ হাজার ৩৩১টি পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।


