প্রধানমন্ত্রীর উপহার : বৃহস্পতিবার ঘর পাবে সদর উপজেলার ৩৫ গৃহহীন পরিবার

স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সুনামগঞ্জ সদর উপজেলায় ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আগামী বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করা হবে।
মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
তিনি জানান, ২১ জুলাই বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ২২৯ টি ভূমিহীন—গৃহহীন পরিবারকে গৃহ—জমি প্রদান করবেন। সুনামগঞ্জ সদর উপজেলায় তৃতীয় পর্যায়ে মোট ৩০০ টি গৃহ নির্মাণ করা হবে। যার মধ্যে নির্মিত ৩৫ টি ঘর আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে প্রদান করবেন।
সংবাদ সম্মেলনে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আইনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।