প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চপল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল আগামী ১৮ সেপ্টেম্বর ৮ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে ১৮ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রে সফরে করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস,এম, খুরশিদ-উল-আলম গত ১ সেপ্টেম্বর খায়রুল হুদা চপলকে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য চিঠি পাঠান। খায়রুল হুদা চপল আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন ও সফর শেষে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সাথে দেশে ফিরবেন। এর আগে ২০১৪ সালেও তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন।