প্রধানমন্ত্রীর সাথে সৈয়দ শামসুল হকের সৌজন্য সাক্ষাত

লন্ডন প্রতিনিধি
লন্ডনে অবস্থানরত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর হোটেল সুইটে সব্যসাচি কবি ও লেখক সৈয়দ শামসুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় কবির স্ত্রী ডাঃ আনোয়ারা সৈয়দ হক এবং বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী কবি শামসুল হকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দোয়া করেন তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন। বাংলা সাহিত্য ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, তিনি সব-সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ উপস্থিত ছিলেন। তিনি কবির দ্রুত আরোগ্য কামনা করেন। বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য দি গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগদানের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে সেন্টাল লন্ডনে তাজ হোটেলে অবস্থান করছেন। কবি সৈয়দ শামসুল হক বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন।