প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ১১ সেতু

স্টাফ রিপোর্টার
জাপানী উন্নয়ন সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ১৯৩ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কের ১১ টি নতুন সেতু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল সাড়ে ১১ টায় এই সেতুগুলোর উদ্বোধন ঘোষণার সময় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এসময় অন্যান্যের মধ্যে মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নান্টু রায়, প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা অ্যাড. বোরহান উদ্দিন দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বক্তব্য দেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন ‘হাওর-বাওরের জেলা সুনামগঞ্জকে অধিক ভালাবাসায় পুরো জেলাবাসীর পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি সুনামগঞ্জ-সিলেট সড়কের ১১টি সেতু কেবল নয়, সুরমা নদীতে আব্দুজ জহুর সেতু নির্মাণসহ বড় বড় উন্নয়ন কাজের মাধ্যমে সুনামগঞ্জবাসীর মন জয় করেছেন, সুনামগঞ্জের মানুষ আপনার সঙ্গে আছে-থাকবে। আপনার আগমনের অপেক্ষা করছে সুনামগঞ্জবাসী’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় কৌতুকচ্ছলে বলেন,‘আপনারা সবাই এখানে আছেন, জগলুলও আছে। আজ তো সম্মেলন। তাড়াতাড়ি সম্মেলনস্থলে যান, না হয় পান খেতে খেতে মতিউর রহমান কমিটি ঘোষণা দিয়ে দিবেন’।