হাওর-বাওরের দেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সুনামগঞ্জ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এমএ মান্নান অনুরোধ করলে শেখ হাসিনা সুনামগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দেন। ২৫ লক্ষ সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত এ স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ
হাসিনা এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)


