সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে ঘাতকদের হাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক অধ্যাপক শাহ আবু নাসের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাম সাবেরিন সাবু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল আলম নিক্কু, সুবীর তালুকদার বাপ্টু, শামীম আখঞ্জি দাউদ পীর, অ্যাডভোকেট হাসান মাহমুদ সাদী।
উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক রাশেদ বখত নজরুল, রঞ্জন পুরকায়স্থ ঝুটন, শাহরিয়ার কবির সায়েম, সদস্য প্রদীপ পাল নিতাই, অ্যাডভোকেট অলক চক্রবর্তী বাপ্পা, জাকির হোসেন শাহীন, নওশাদ মসরু, মারুফ আহমদ ফখরুল ইসলাম মেম্বার, শামসুদ্দিন, শাকিল আহমেদ, ইশতিয়াক রিপন, মহিবুর রহমান মহিব আহমেদ প্রমুখ।
-প্রেসবিজ্ঞপ্তি


