‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’- আজ মহিলা সমাবেশে প্রধান অতিথি তথ্য সচিব

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার ব্রাহ্মণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে আজ শনিবার। বেলা ১১টায় সদর মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য সচিব মরতুজা আহমদ।
তথ্য সচিব মরতুজা আহমদ’র একান্ত সচিব মোস্তফা মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শুক্রবার তথ্য সচিব মরতুজা আহমদ সুনামগঞ্জে এসেছেন।