প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে ফতেপুরে মানববন্ধন ও প্রতিবাদ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেশ রঞ্জন তালুকদারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও স্থানীয় একটি পত্রিকায় বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফতেপুর বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্যবৃন্দসহ এলাকার ছাত্র অভিভাবক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে   
 বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র চৌধুরী, সদস্য রাসেন্দ্র কুমার দাশ মন্টু, সাবেক সহ-সভাপতি শেখ জহিরুল ইসলাম, ইউপি সদস্য আ. হেকিম, সাতগাঁও উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  নজরুল ইসলাম, মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেশ রঞ্জন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক সুধীন্দ্র চন্দ্র জোয়ারদার, সহকারী শিক্ষক প্রবিত্র ভূষণ দাশ, অফিস সহকারি চঞ্চল কুমার দাশ, ছাত্র অমিত দাশ সনি প্রমুখ।  
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ‘মুরারীচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেশ রঞ্জন তালুকদারের বিরুদ্ধে ফতেপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামের জনৈক রাবেল তালুকদার কর্তৃক একটি মিথ্যা অভিযোগ করা হয় এবং এ ব্যপারে সুনামগঞ্জের একটি দৈনিক পত্রিকায় গত ৫ আগষ্ট বানোয়াট সংবাদ প্রকাশ হয়। বক্তারা অভিযোগটি সম্পূর্র্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই সাথে স্মারকলিপির অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।