প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) সমিতি গঠিত

সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সাধারণ সভায় পুরান লক্ষণশ্রী গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান তালুকদারকে সভাপতি ও সাফেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) সমিতি ,সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
০৯ ডিসেম্বর ২০২১ খ্রি. বৃহস্পতিবার বিকাল ২.৩০ ঘটিকায় সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদে সাধারণ সভা তেঘরিয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোসেন বখত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতি,সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নাসরিন আখতার খানম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার দেব,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ ও সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সহসভাপতি বাদল তালুকদার।
সভায় বক্তব্য রাখেন পদোন্নতি বাস্তবায়ন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার চন্দ ,চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রিয় রায়, অজয় কুমার ধর, শহীদুল হক, আতিকুর রহমান সবুজ,উজ্জ্বল চন্দ্র শীল, মোহাম্মদ আতাউর রহমান তালুকদার প্রমুখ।
সভায় চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের অনতিবিলম্বে পদোন্নতি প্রদানসহ বিভিন্ন যৌক্তিক দাবী নিয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি