প্রফেসর মোঃ হারুনুর রশীদকে শিক্ষকবৃন্দের শুভেচ্ছা জ্ঞাপন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হারুনুর রশীদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার দুপুর ১টায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপাচার্য মহোদেয়ের অফিস কক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিক, হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রফেসর মো. হারুনুর রশীদ শুভেচ্ছা জ্ঞাপনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে সুচারুভাবে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উপচার্য উপস্থিত সকল শিক্ষকবৃন্দের পক্ষ থেকে প্রফেসর মো. হারুনুর রশীদ—এর সু—স্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনার করেন।
প্রেস বিজ্ঞপ্তি