লন্ডন প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগ (বাসদ) সিলেট জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক ও যুক্তরাজ্য বাসদের আহবায়ক বিশিষ্ট কমিউনিটি নেতা গয়াছুর রহমান গয়াছের সাথে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের এক মতবিনিময় গেল ১২ নভেম্বর সিলেট নগরীর তালতলাস্থ ইষ্টএন্ড হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সহকারী বার্ষিকী সম্পাদক দীনবন্ধুপাল দীনুর সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা তারেক আল মঈনের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় অতীত দিনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় নেতা হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার, বাসদ নেতা আব্দুল গফুর রানা, সাবেক চেয়ারম্যান ও বাসদ নেতা মোঃ শাহজাহান, জাতীয় ছাত্রলীগের শোয়েব আহমদ,জাকির হোসেন, এ কে এম নোমান, জামান আহমদ, তৈয়বুর রহমান প্রমুখ।


