স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা আলহাজ¦ তুলা মিয়া (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া—— রাজিউন)। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। রবিবার বেলা ১১টায় মরহুমের নামাজের জানাজা শেষে সুনামগঞ্জ ষোলঘরস্থ গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহসভাপতি আলী মর্তূজা, আলখাছ উদ্দিন খন্দকার, জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুদচ্ছির আলম সুবল, আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর রহমান তালুকদার, সদস্য সেলিম আখঞ্জি প্রমুখ।


