স্টাফ রিপোর্টার
গীতিকার ও বাউল মকরম শাহ্ অসুস্থ্য। অসুস্থ্য এই প্রবীণ লোকশিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী’র পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল
আবেদীন সহায়তার এই টাকা শিল্পী’র হাতে তুলে দেন। এসময় জেলা শিল্পকলা একাডেমীর সদস্য অরুণ তালুকদার, এনটিভি’র জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস, নাঠ্যশিল্পী তপন কর প্রমুখ উপস্থিত ছিলেন।


