প্রবীণ শ্রমিকনেতা মনোহর আলীর শোক প্রকাশ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভবাজার জেলা কমিটির সাবেক কোষাধ্যক্ষ, পূর্ব-পাকিস্তান চা-শ্রমিক সংঘের অন্যতম পৃষ্ঠপোষক এবং কোষাধ্যক্ষ শ্রমিকনেতা মনোহর আলী (৭৮) এর মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের মৌলভবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন এবং সাধারণ সম্পাদক রজত বিশ্বাস একযুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক অবনী শর্ম্মা, ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া ও সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া।
তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগরস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৬ টায় শিংরাউলী ঈদগা মাঠে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি