Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ্য – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ্য

লন্ডন প্রতিনিধি
অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক কলামিষ্ট আব্দুল গাফফার চৌধুরী গুরুতর অসুস্থ্য। তিনি ডায়াবেটিক্স, কিডনী ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। ৮৩ বছর বয়সী প্রবীণ এই সাংবাদিক তিন সপ্তাহ যাবৎ মিডলসেক্সের নরউইক হাসপাতালে চিকিৎসা নিচ্চেন। হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শ্বাসকষ্টের কারণে কথা বলতে তার কষ্ট হচ্ছে। ২৮ নভেম্বর বিকেলে তাঁকে হাসপাতালে দেখতে যান প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাংবাদিক মতিয়ার চৌধুরী।
আব্দুল গাফফার চৌধুরীর তৃতীয় কন্যা বিনিতা চৌধুরী জানান, সংজ্ঞাহীন হওয়ার পর রবিবার একবার এমআরআই করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, এমআরআই প্রতিবেদন দেখে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে হাসপাতালে ভিড় না করতে ও তার সাথে কথা না বলতে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেনে। কথা বলতে তার কষ্ট হয়।
হাসপাতাল থেকে ফিরে এসে যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মুহাম্মদ শরীফ ও সাংবাদিক মতিয়ার মতিয়ার চৌধুরী আব্দুল গাফফার চৌধুরীর  রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।