ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলায় প্রবীর কৃষ্ণ গোস্বামীর তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে ভাগবত পাঠ ও নামসংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভাগবত পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে অষ্ট প্রহর ব্যাপি নাম সংর্কীতন অনুষ্ঠিত হয় । ভাগবত পাঠ করেন ধর্মপাশা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুধাংশু মোহন নন্দি। নামসংকীর্তন পরিবেশন করেন ধর্মপাশার অদ্বৈত সম্প্রদায়, রাধা গোবিন্দ সম্প্রদায়, কলমাকান্দার হরে কৃষ্ণ সম্প্রদায়, পিরোজপুরের লক্ষ্মীপ্রীয়া সম্প্রদায়, লালমনিরহাটের কাঙ্গাল সম্প্রদায়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন প্রয়াত গোস্বামীর শিষ্য মতিলাল দেব নাথ, নরেশ পাল, আশুতোষ সরকার চিরঞ্জীব দাস কবি, অজয় চন্দ্র সিংহ, দুলাল সরকার, রতিলাল সরকার, সাধন ঘোষ, অমর সিংহ ও অমল সিংহ প্রমুখ।


