Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রয়াত সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে মতবিনিময় – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রয়াত সাবেক মন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে মতবিনিময়

শান্তিগঞ্জ অফিস
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষে শান্তিগঞ্জ উপজেলায় মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আছর উজানীগাঁও গ্রামে উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও শিমুলবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহ মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মোঃ ওবায়দুর রহমান কুবাদ, শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক ইমান উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়নের সভাপতি মজিদুর রহমান মধু মিয়া, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামিউল ইসলাম তুরান, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, সুজাত মিয়া, যুবলীগ নেতা জিল্লুর রহমান প্রমুখ।