জগন্নাথপুর অফিস
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আইসিটি বিভাগের মহাপরিচালক অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক বলেছেন, ‘বর্তমান সরকার তথ্য প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে তথ্য প্রযুক্তি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। তিনি বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে পারর্দশী করে বিশে^র সাথে তাল মিলিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সরকার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের কাজ চালিয়ে যাচেছ। তিনি আরো বলেন, আমরা বিশ^াস করি বিশ^াসঘাতকরা ৭৫ সালে নির্মমভাবে জাতির জনকের সন্তান শেখ রাসেলকে হত্যা করে তাঁর নাম মুছে দিতে চেয়েছিল। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে শেখ রাসেলের নাম চির অম্লান করে রাখবে। তিনি গতকাল জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ষড়পল্লী স্কুল ও কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ষড়পল্লী স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু খালেদ এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার
মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা সহকারী শিক্ষা অফিসার মহানন্দ সরকার, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এমএ মতিন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, দাতা সদস্য আজাদ মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ষড়পল্লী স্কুল ও কলেজের গর্ভনিং বডির সভাপতি আবু খয়েছ, প্রবাসী কমিউনিটি নেতা আজাদ মিয়া ফারুক, শিক্ষক তৌরিছ আলী, রেজাউল করিম এয়াওর,প্রতাপ খান,শিক্ষার্থী তাহেরা খানম,সমাজসেবী খোকন সূত্রধর প্রমুখ। পরে প্রধান অতিথি কলেজের দ্বিতীয়তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করেন। এসময় তিনি তাঁর শৈশবের স্মৃতিবিজড়িত সহকর্মীদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের সাথে আড্ডায় মেতে উঠেন। এসময় অতিরিক্ত সচিব বনমালী ভৌমিকের সাথে জগন্নাথপুর প্রেসক্লাব ও উপজেলা টেকনিশিয়ান কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন।
- ধর্মপাশায় চাল আত্মসাতের অভিযোগে খাদ্যগুদাম কর্মকর্তা প্রত্যাহার
- ২০১৮ সালে প্রতিটি পরিবারে বিদ্যুৎ পৌঁছবে -এমপি রতন


