বিশেষ প্রতিনিধি
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার দেশের বিভাগীয় শহরগুলোতে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকাসহ ৬ টি বিভাগীয় শহরের মোট ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০০ নম্বরের এ প্রিলিমিনারি পরীক্ষায় মোট ২,৪৩,৪৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
শুক্রবার সকাল ৮.৩০ টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা যুক্ত থাকবেন।
কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন,‘কয়েক সেট প্রশ্নের মধ্যে লটারির মাধ্যমে ১টি সেট নির্ধারণ করা হবে। এ লটারি কার্যক্রম অবলোকন এবং তাৎক্ষণিক অবহিত করার জন্য পিএসসি’র সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের জেলা প্রশাসকরা যুক্ত থাকবেন। ভিডিও কনফারেন্সে লটারী অবলোকন করার সুযোগ রয়েছে গণমাধ্যম কর্মীদেরও’।


