প্রসঙ্গ: ষোড়শ সংশোধনী- পক্ষে-বিপক্ষে বঙ্গবন্ধু ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
ষোড়শ সংশোধনী নিয়ে পক্ষে-বিপক্ষে সুনামগঞ্জ আদালত পাড়ায় মিছিল সমাবেশে করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল জেলা কালেক্টরেট ভবন প্রদক্ষিণ করে চীফ জুডিসিয়াল আদালত প্রাঙ্গণের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উপদেষ্টা সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল       
হক, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাড. শামছুর রহমান, অ্যাড. আবুল মাজাদ চৌধুরী, অ্যাড. জিয়াউর রহমান শাহীন, অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. জাহার উদ্দিন, অ্যাড. আমিরুল হক, অ্যাড. হানিফ সোলেমান, অ্যাড. মোশাহিদ আলী, অ্যাড. মাসুক আহমদ, অ্যাড. আবু বক্কর, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. নাজিম কয়েছ আজাদ, অ্যাড. মামুনুর রশীদ কয়েছ, অ্যাড. শাহীনুর রহমান, অ্যাড. আবু মো.জালাল উদ্দিন আছপিয়া, অ্যাড. মকসুদুল হক জোহা, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. মুনির আহমদ, অ্যাড. কবির উদ্দিন সাজু, অ্যাড. আব্দুল আহাদ, অ্যাড. শহীদুল হক, অ্যাড. আবুল কাশেম, অ্যাড. আব্দুল মজিদ জুয়েল, অ্যাড. মাহমুদুল হুসাইন শিরীন, অ্যাড. আনিছুজ্জামান শামীম, অ্যাড. নূরে আলম, অ্যাড. আইন উদ্দিন, অ্যাড. ফজলুল হক, অ্যাড. মনজু মিয়া, অ্যাড. সোহেল প্রমুখ।
Untitled-1দুপুর সাড়ে ১২ টায় একই স্থানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মিছিল- সমাবেশে অনুষ্ঠিত হয়।
এই পক্ষের সমাবেশে বক্তব্য দেন- প্রবীণ আইনজীবী অ্যাড.আপ্তাব উদ্দিন, অ্যাড. রইছ উদ্দিন, অ্যাড. আলী আমজাদ, অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, অ্যাড. মতিউর রহমান পীর, খায়রুল কবির রুমেন পিপি, অ্যাড. নানু মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, অ্যাড. গোলাম মস্তফা, অ্যাড. চান মিয়া, অ্যাড. শামছুল করিম হিরণ, অ্যাড. নানু মিয়া, অ্যাড. আব্দুল হামিদ, অ্যাড. ফরিদ উন নবী, অ্যাড. আজিজুর রউফ, অ্যাড. বিশ্বজিৎ চক্রবতী, অ্যাড. বশির উদ্দিন, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. আনোয়ার হোসেন, অ্যাড. প্রসেনজিৎ দে, আব্দুর রইছ, শহীদুল হাসমত খোকন, রজত কান্তি সরকার, অ্যাড. রনক আহমদ, অ্যাড. নাসিরুল হক আফিন্দী, অ্যাড. আব্দুল ওয়াদুদ, প্রমুখ।