সু.খবর ডেস্ক
ব্যাংকের আমানতের ওপর প্রস্তাবিত আবগারি শুল্ক কমানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। এ বিষয়ে গ্রহণযোগ্য সমাধান পৌঁছানো সম্ভব হবে বলেও আশাবাদী তিনি। মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় এ কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।
বর্তমানে ব্যাংকে এক লাখ থেকে ১০ লাখ পর্যন্ত আমানতের ওপর বছরে ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। আর আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ শুল্ক বাড়িয়ে ৮০০ টাকা করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এম এ মান্নান বলেন, ‘এ সকল কথা (আবগারি শুল্ক সম্পর্কে) শুনে, বাইরে জনগণের কথা শুনে আমার বিশ্বাস, এই বিষয়েও একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারব। আমি আশ্বস্ত করছি, এই সম্বন্ধে সরকারের উচ্চমহলে এই মুহূর্তে চিন্তাভাবনা অনেক চলছে।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট উন্নয়নমুখী, বাস্তবসম্মত। সাধারণ জনগণের ওপর এই বাজেট কোনো প্রভাব ফেলবে না। রেমিট্যান্স আয় বাড়বে ।
- হাওরের পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা ছিল অসাধারণ
- সুনামগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ- উদ্বেলিত ফেইসবুক বন্ধুরা


