প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উদ্ধোধনী খেলায় ১৪৪ রানের বিশাল ব্যবধানে দ্বীনি সিনিয়র মাদ্রাসা কে হারায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ২৫১ রান সংগ্রহ করে। জুবিলীর প্লাবন দলের পক্ষে ৮৯ বলে সর্বোচ্চ ১৫৪ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে দ্বীনি সিনিয়র মাদ্রাসা ১০৭ রানে অলআউট হয়ে যায়।
এর আগে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক লি. এর এভিপি ও ব্যবস্থাপক বিশ্বজিৎ চন্দ্র পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হক রাজা।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য হোসেন আহমদ রাসেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. সেজুল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন প্রমুখ।