প্রাক্তনদের আলোচনা দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিনের শুরুতেই স্মৃতিচারণমূলক আলোচনা করেন প্রাক্তনরা।
বেলা ১১ টায় শুরু হওয়া এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ।
শাহ আবু নাসের’এর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য দেন- বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, উৎসব কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, লে. কর্নেল অব. আলী আহমদ, অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কবি ও লেখক সুখেন্দু সেন, সাবেক ছাত্রনেত্রী রানী রায়, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা উদীচীর সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, হিরন্ময় রায়, মঞ্জুর মূর্শেদ টিপু, উৎসব কমিটির সিলেট এর ছাত্রী বিষয়ক আহবায়ক বাবলী পুরকায়স্থ, সুবির তালুকদার বাপ্টু, অ্যাডভোকেট আবুল ফাতির চৌধুরী, আয়োজক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল তুহিন ও অ্যাডভোকেট হুমায়ূন কবির প্রমুখ।
বক্তারা পুরোনো দিনের স্মৃতিচারণ করে বলেন, ক্রমশই নিজেদের মধ্যে মমতাবোধ ভালবাসা কমে গেছে শিক্ষার্থীদের। একসময় ভিন্ন ভিন্ন রাজনীতি করলেও একে অপরের প্রতি আন্তরিকতা ছিল। এটি ফিরিয়ে আনতে সকলকে উদ্যোগি হতে হবে।