স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রাক্তন ছাত্রীদের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের শহীদ
মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির রেজিস্ট্রেশন কার্যালয়ে সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মি, সাবেক ছাত্রী সালেহা বেগম, অ্যাড. রীতা বেগম, তামান্না আহমদ লীনা, অ্যাড. নাজনীন বেগম, সনাক সহ-সভাপতি কানিজ সুলতানা, শাহিনা আক্তার রুবি, চৌধুরী শারমিন রহমান, খাদিজা বেগম প্রমুখ।
এসময় সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠানের বিস্তারিত উপস্তাপন করেন কমিটির সদস্য সচিব অ্যাড. রুহুল তুহিন।
এতে উপস্থিত ছিলেন কবি ও লেখক সুখেন্দু সেন, নাদের আহমদ, এআর জুয়েল প্রমুখ।
সভায় প্রাক্তন ছাত্রীদের রেজিষ্ট্রেশনের জন্য নাজনীন বেগম কে আহবায়ক ও কানিজ সুলতানা কে সদস্য সচিব করে রেজিষ্ট্রেশন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন শাহিনা চৌধুরী রুবি, চৌধুরী শারমিন রহমান তানিয়া, শিরিনা আক্তার, মমতাজ বেগম, সুলতানা রাজিয়া, মল্লিকা দাশ, পিয়া দে।


