জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সষ্ট্রাক্টর হারুন অর রশিদ প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় মঙ্গলবার বিকেলে সংবর্ধনা দিয়েছে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সরকারী প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা।
উপজেলা সদরের জগন্নাথপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত কুমার পালের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্টাক্টর হারুন অর রশিদ,
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনুল হক, মাসুম বিল্লাহ, রাপ্রচাই মারমা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলমগীর হোসেন, শিক্ষক মো. মোশারফ হোসেন, আব্দুল মালেক, শিক্ষিকা শেলিনা বেগম, সুদীপ ভট্রাচার্য্য, ধীরেন্দ্র তালুকদার প্রমুখ।


