প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

সনাক সুনামগঞ্জের আয়োজন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় প্রাথমিক শিক্ষাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুর রহিম বাবর। তিনি বলেন, ভবিষ্যতে প্রাথমিক শিক্ষাখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকসহ সকল কর্মকর্তাদের ই-মনিটরিং এবং বায়োম্যাট্রিক হাজিরা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে অগ্রাধীকার ভিত্তিতে সকল স্কুলে সীমানা প্রাচীর স্থাপন, শূণ্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগ, এ্যাক্টিভ মাদার্স ফোরাম গঠন এবং ওয়াশ ব্লক নির্মাণ করা হবে।
সনাক সুনামগঞ্জ কার্যালয়ের সভাকক্ষে সনাক সভাপতি ধূর্জটি কুমার বসু’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ পরিমল কান্তি দে।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাহবুব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সনাক সদস্য যোগেশ^র দাশ, গোধারগাঁও স. প্রা. বিদ্যালয়ের এসএমসি কমিটি’র সভাপতি এবং এ্যাক্টিভ মাদার্স ফোরাম সমন্বয়কারী স্বপ্না বেগম।
সভায় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি কানিজ সুলতানা ও অ্যাড. খলিল রহমান, সনাক সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান, নির্র্মল ভট্টাচার্য্য, গোলাম কিবরিয়া, সঞ্চিতা চৌধুরী, অ্যাড. নাজনীন বেগম, গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলোরা দে, টিআইবি’র সহকারী ম্যানেজার নাজমুস সাকিব প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি