Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রায় দুই যুগ পর আ.লীগের উপজেলা ও পৌর কমিটি গঠন প্রক্রিয়া শুরু – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রায় দুই যুগ পর আ.লীগের উপজেলা ও পৌর কমিটি গঠন প্রক্রিয়া শুরু

ছাতক প্রতিনিধি
দীর্ঘ প্রায় দুই যুগ পর ছাতক উপজেলা ছাতক উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের স্বাক্ষরিত এক পত্রে ছাতক উপজেলা এবং পৌর কমিটি গঠনের লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট পৃথক সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন করা হয়েছে। গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে ইতিমধ্যেই নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তার ফেইসবুক আইডিতে এ কমিটিতে হাইব্রিড কমিটি বলে মন্তব্য করেছেন।
ছাতকে আওয়ামী লীগের গ্রুপিং রাজনীতি অবসানের লক্ষ্যে ২০০০ সালের ৪ অক্টোবর দলীয় সভানেত্রী শেখ হাসিনা উভয় পক্ষকে ডেকে নিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক ডা. হারিছ আলীকে আহবায়ক এবং লুৎফুর রহমান সরকুমকে যুগ্ম আহবায়কের দায়িত্ব দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। কিন্তু পরবর্তি দীর্ঘ সময় এখানের আওয়ামী পরিবারের নেতা কর্মীরা এমপি মুহিবুর রহমান মানিক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর নেতৃত্বাধীন বলয়ে বিভক্ত হয়ে পৃথক কমিটির মাধ্যমে দায়িত্ব পালন করেছে। ডা. হারিছ আলরি মৃত্যুর পর ২০১৫ সালে এখানের প্রবীণ আওয়ামী লীগ নেতা আবরু মিয়া তালুকদার কে আহবায়ক করে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। ওই সময় গঠিত আহবায়ক কমিটি এক পেশে মন্তব্য করে অনেকেই তা প্রত্যাখান করেছে। এ ক্ষেত্রে এমপি মুহিবুর রহমান মানিক বলয় গঠিত আহবায়ক কমিটি প্রত্যাখান করে প্রবীণ আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান সরকুমকে আহবায়ক করে পৃথক কমিটির মাধ্যমে দলীয় কর্মকান্ড পরিচালনা করেন। দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর পর ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে পৃথক সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেয় সুনামগঞ্জ জেলা কমিটি।
সুনামগঞ্জ জেলা কমিটি কর্তৃক গঠিত উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটিতে আহবায়ক করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানকে। আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন ও অ্যাডভোকেট আশিক আলী করা হয়েছে যুগ্ম আহ্বায়ক। ওই কমিটিতে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে বর্তমান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার কে। এছাড়া ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুকে করা হয়েছে পৌর কমিটির আহবায়ক। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে চান মিয়া চৌধুরী, জামাল মিয়া, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী ও যুবলীগ নেতা আনিছুর রহমান চৌধুরী সুমনকে।