প্রয়াত ফণী ভুষন চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান বৃহস্পতিবার

ছাতক প্রতিনিধি
ছাতকের কৃতি সন্তান, সাবেক পুলিশ সমন্বয়ক (আইজিপি), সাবেক পাট ও বস্ত্র সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য প্রয়াত মুক্তিযোদ্ধা ফণী ভুষন চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার নিজ বাড়ি মন্ডীভোগস্থ কালীবাড়িতে অনুষ্ঠিত হবে। তার বিদেহী আত্মার মঙ্গল ও মুক্তির লক্ষ্যে সকালে অনুষ্ঠিত হবে ধর্মীয় মাঙ্গলীক আচার-অনুষ্ঠান। দুপুরে শ্মাশান সঙ্গীসহ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে প্রীতিভোজ। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে হরিনাম মহাযজ্ঞ। শ্রাদ্ধানুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উপস্থিত থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনার জন্য প্রয়াত ফণী ভুষন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে বড় ভাই ননী ভুষন চৌধুরী ও ছোটভাই পুর্নেন্দু চৌধুরী অপু প্রার্থনা ও অংশ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তার মৃত্যু থেকে শেষ কৃত্যানুষ্ঠান পর্যন্ত শ্মাশান সঙ্গীসহ আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীরা শোকায়িত হয়েছেন তাদের কাছে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২৬ মার্চ শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ৫টা ১৬ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা ফণী ভুষন চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। ২৮মার্চ সোমবার পুলিশের সু-সজ্জিত চৌকসদল দু’দফা রাষ্ট্রীয় মর্যদা শেষে ছাতক কেন্দ্রিয় শ্মাশানঘাটে তার শেষ কৃত্্যানুষ্ঠান সম্পন্ন হয়।