বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সোমবার জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে পুরাতন বাসস্টেশন থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জগৎজ্যোতি পাঠাগারের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা বিএনপি নেতা ওয়াকিফুর রহমান গিলমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের নেতা নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা নাদীর আহমদ, সেলিম উদ্দিন আহমদ, আবুল মনসুর শওকত, আনছার উদ্দিন, সাইফুল্লা হাসান জুনেদ, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই,
লক্ষ্মণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু তোফাজ্জল হোসেন, আনোয়ার জাবেদ, সদর থানা ছাত্রদলের আহবায়ক সামছুদ্দোহা, যুগ্ম আহবায়ক, রায়হান উদ্দিন, জেলা যুবদল নেতা মমিনুল হক কালারচাঁন, শাহজাহান, সুহেল মিয়া, আবুল কাশেম দুলু, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
জোহরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বিএনপি ও অংঙ্গসংগঠনের আরেকটি অংশ বাদ আসর পূর্ববাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি আতম মিছবাহ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লা আল নোমান, পৌর বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য নূর হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, শামীম আহমদ, রুপন মিয়া, রানু মিয়া, একে কুদরত পাশা, মাছুন মাহমুদ তালুকদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ছাত্রদল নেতা শাহ ফরহাদ, রুহুল হাসান রুপন, রাসেল মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- জলে ডুবে ভাই বোনের মৃত্যু- শিশু তুষ্টি তুষারের মামার বাড়ি যাওয়া হলো না
- দিরাইয়ে জামানত হারিয়েছেন ১৩ চেয়ারম্যান প্রার্থী


