প্রয়াত স্বামীর স্মৃতিস্তম্ভে ফুল দিয়েই কৃষকের পাশে দাঁড়ালেন জয়া সেন

আবু হানিফ, দিরাই
নির্বাচিত হয়েই হাওররক্ষা বাঁধে গিয়ে কৃষকের পাশে দাঁড়ালেন ড. জয়া সেন গুপ্তা। শুক্রবার ভোরে দিরাই উপজেলার বরাম হাওরপাড়ের তুফানখালি বাঁধের একটি অংশ ভাঙনের খবর জানানো হয় ড. জয়া সেন গুপ্তাকে। সঙ্গে সঙ্গেই তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্দেশ দেন কৃষকের পাশে দাঁড়াতে হবে। সকলকে বাঁধে যেতে হবে।
সকালেই প্রয়াত স্বামী বর্ষিয়াণ রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্তের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নেতা-কর্মীদের নিয়ে বরাম হাওর পাড়ের তুফানখালি বাঁধে পৌছান তিনি। এসময় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,    
দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার,  দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, ইউপি  চেয়ারম্যান সৌম্য চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ, যুবলীগের সভাপতি রঞ্জন রায়, মোহন চৌধুরী, রায়হান মিয়া প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।