ফজলুল হক আসপিয়াকে অভিনন্দন জানিয়ে বিএনপির মিছিল

স্টাফ রিপোর্টার
সাবেক হুইপ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মো. ফজলুল হক আসপিয়াকে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার বিকালে জেলা বিএনপির ওয়াকিফুর রহমানের গিলমানের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন,  জেলা বিএনপি  নেতা অ্যাড. মল্লিক মঙ্গন উদ্দিন, নাদির আহমদ, আকবর আলী, সেলিম উদ্দিন, আবুল মনসুর শওকত,  কাজী    নাসিম উদ্দিন লালা, অ্যাড.শেরেনুর আলী, সুয়েব আহমদ,  লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, গৌরারং ইউনিয়নের চেয়ারম্যান ফুল মিয়া, জেলা যুবদলের আহবায়ক আনছার উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজু, তোফাজ্জল হোসেন, জামাল উদ্দিন বাকের, আনোয়ার জাবেদ, রাসেল আহমদ, থানা ছাত্রদলের আহবায়ক সামসুদ্দোহা, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ, কলেজে শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রমুখ।