ফণি ভূষণ চৌধুরী আর নেই বিভিন্ন মহলের শোক

বিজয় রায়, ছাতক
ছাতকের কৃতি সন্তান সাবেক পুলিশ সমন্বয়ক, সাবেক পাট ও বস্ত্র সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের    সদস্য ফণি ভূষণ চৌধুরী আর নেই। শনিবার ৫টা ১৬ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভোগছিলেন বলে তার পরিবার সুত্রে জানা গেছে। দেশে-বিদেশে বিভিন্ন উন্নত চিকিৎসা নিয়েছেন তিনি। গত কয়েক দিন ধরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। চিরকুমার ফনী ভূষন চৌধুরীর মৃত্যু সংবাদ ছাতকে পৌছা মাত্র শহর জুড়ে নেমে আসে শোকের ছায়া। তার মৃত্যুতে আবেগ-আপ্লোত হয়ে পড়েন ছাতকে বসবাস করা তার আত্মীয়-স্বজন ও শৈশবের বন্ধু-বান্ধবরা।
১৯৮২ বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা ফণি ভূষন চৌধুরী ২০১০ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের সমন্বয়ক হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন । ২০১৩ সালে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্ন সচিব হিসেবে যোগ দেন। ওই পদ থকে ২০১৪ সালের ১০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান তিনি। এরপর ওই বছর ২৪ নভেম্বর তিনি পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) র সদস্য পদে যোগ দেন। ফণি ভূষণ চৌধুরীর মরদেহ রবিবার সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। পরে বিকেলে তার শেষ কর্মস্থল পিএসসিতে নিয়ে যাওয়া হয় মরদেহ। আজ সোমবার ঢাকা থেকে বিশেষ পুলিশ ব্যবস্থায় গাড়ি যোগে গ্রামের বাড়ি তার পিতৃনিবাস ছাতক শহরস্থ কালীবাড়িতে নিয়ে আসা হবে। এখানে কিছুক্ষণ রাখার পর তার শৈশবের বিদ্যাপীঠ ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে রাখা হবে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। শোক প্রকাশের জন্য কালীবাড়ী ও ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে রাখা হয়েছে শোক বই। মৃত্যুকালে তিনি ৩ ভাই ও ১ বোনসহ অসংখ্য বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার তার মরদেহ ছাতকে নিয়ে আসা হবে। সকাল সাড়ে ৮টায় তার নিজ পিতৃনিবাস কালীবাড়িতে আনা হবে। পরে সকাল ১১টায় ফনী ভুষন চৌধুরীর শৈশবের বিদ্যাপীঠ ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ইনডোর মাঠে মরদেহ রাখা হবে সর্ব-সাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য। বেলা ১টায় ছাতকের কেন্দ্রিয় শ্মশান ঘাটে অনুষ্ঠিত হবে মরদেহের অন্তোষ্টিক্রিয়া।
এছাড়ার তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান রহমান চৌধুরী বকুল,  ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, লিয়াকত আলী, দিলোয়ার হোসেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, জসীম উদ্দিন সুমেন, সুদিপ দে, ধন মিয়া, আছাব মিয়া, নওশাদ মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস,  ছাতক উপজেলা আ.লীগের সভাপত্বি আবরু মিয়া তালুকদার, প্রথম সদস্য শামীম আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, সদস্য শাহীন চৌধুরীসহ আ.লীঘ, যুবলীগ, ছাত্রলীগনেতৃবৃন্দ, ছাতক পাথর ব্যবসায়ি সমিতির পক্ষে সভাপতি জয়নাল চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল হাই আজাদ, ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপায়ারস গ্রুপের পক্ষে প্রেসিডেন্ট আহমেদ শাখায়াত সেলিম চৌধুরী, সেক্রেটারী সৈয়দ তৌফিক আহমদ ইকবাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারণ সম্পাদক বাবুল পাল, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারন সম্পাদক মহন্ত রায়, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. পীযুষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রনব কান্তি চৌধুরী, সাধারন সম্পাদক বিকাশ সাহা, মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি গৌরাঙ্গ চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিতাই রায়, সৎ সংঘের সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, লোকনাথ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অরুন অধিকারী, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাহা, শিববাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধীরাজ দাস, সাধারণ সম্পাদক দুলন তরফদার, রামকৃষ্ণ সেবাশ্রম পৌর কমিটির সাধারণ সম্পাদক চম্পু দত্ত, সাংঘঠনিক সম্পাদক মিটন লাল রায়, রামকৃষ্ণ সেবাশ্রমের সত্য রঞ্জন ঘোষ, মৃদুল দে, নিশিকান্ত দে, নেপাল চন্দ্র পাল, শ্মশান কালবিাড়ি মন্দিও পরিচালনা কমিটির সভাপতি সুকেশ রঞ্জন পাল, সাধারন সম্পাদক তনু রায়, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র পালসহ নেতৃবৃন্দ গভীর শোক ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।