ফতেপুরে জাতীয় পার্টির যোগদান সভা

স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ‘কোন প্রকার হিংসা, রেষারেষি ও দলাদলির মধ্য দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সকলকে শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে।’
শুক্রবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাজী মজিদ উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফতেপুর জাতীয় পার্টির আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ’র সভাপতিত্বে     
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী খূশনুর, রশিদ আহমদ, জেলা জাতীয় পার্টির নেতা সাইফুর রহমান সামসু, মনির উদ্দিন মনির, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ, উপজেলা জাতীয় পার্টি নেতা ডা. চান মিয়া, গোলাম হোসেন অভি, সাজাদ্দুর রহমান সাজু, আব্দুল কাদির, আব্দুল মতিন প্রমুখ।
এর আগে পীর ফজলুর রহমান মিসবাহ হাতে ফুল দিয়ে ফারুক আহমদের নেতৃত্বে দুইশতাধিক  লোক জাতীয় পার্টিতে যোগদান করেন।