ফতেপুরে পিআইসি গঠনে মতবিনিময়

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে পিআইসি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলার খরচার হাওর, আঙ্গারুলী সনার হাওর, হালির হাওরসহ বোরো ফসল রক্ষায় পিআইসি গঠন নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ফসল রক্ষা বাঁধ বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি সমীর বিশ্বাস।
বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিৎ চৌধুরী রাজন, পাউবোর শাখা কর্মকর্তা উপ-সহকারি প্রকৌশলী মনসুর আলী, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, আ. লীগ নেতা আব্দুর নূর, উপজেলা কমিটির গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মন, ইউনিয়ন সদস্য মনসুর আলী, আব্দুল হেকিম, অশ্বিনী বর্মন প্রমূখ।