বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউপি যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি যুবলীগের আহবায়ক মসিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার ও জেলা যুবলীগের সদস্য ও ইউপি যুবলীগের টিম লিডার অ্যাড. হাছান মাহবুব সাদী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মজুমদার। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল আলম সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব লীগের সদস্য গিয়াস উদ্দিন মারুফ, সদর উপজেলা যুবলীগের আহবায়ক গৌতম কুমার বণিক, সদস্য মাসউদুর রহমান, বিশ্বম্ভরপুর ওলামা লীগের সভাপতি ফজলুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেন, সরাজেশ তালুকদার, তৈয়বুর রহমান, লুৎফুর রহমান নাঈম, সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ। ২য় পৃষ্ঠায় দেখুন
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন পরিচালনা করেন উপজেলা যুবলীগের সদস্য তারেক আহমদ। সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি গঠন করা হয়নি। পরবর্তীতে কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)


