বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন
সুনামগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. জাহিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুখশেদুল হকের সভাপতিত্বে ও মো. সামছুল কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সামছুল আলম বিদু।
এছাড়াও বক্তব্য রাখেন, আঞ্চলিক বেতার কৃষি অফিসার মোহাইমিনুর রশিদ, কৃষক প্রতিনিধি তপন হাজং, আবুল কালাম। এর আগে মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।


