স্টাফ রিপোর্টার
হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবিতে শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে বক্তারা হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার ও টেকসই বাঁধ নিশ্চিত করার দাবি জানিয়েছে। সিএসআরএল, নাগরিক সংহতি ও অক্সফাম-এর আয়োজনে এই মানববন্ধন হয়।
নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষিবিদ নিয়াজ উদ্দিন পাশা, জীবনানন্দ জয়ন্ত, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন, বাংলাদেশ কৃষক সমিতির মানবেন্দ্র দেব, মোফাকখারুল ইসলাম তৌফিক, বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, মো. জমির প্রমূখ।
- ছাতকের ৮ ইউনিয়নে দুই দলের ১২ বিদ্রোহী প্রার্থী আ.লীগের বিবদমান ২ গ্রুপ একে অপরকে দোষারোপ করেছে
- ছাতকের ইসলামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী কাদিরের প্রার্থীতা প্রত্যাহার


