স্টাফ রিপোর্টার
সম্প্রতি অকাল বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ফসল ও ঘূর্ণিদুর্গতদের পাশে দাঁড়িয়েছে জেলা সিপিবি। জেলার বিভিন্ন হাওরপাড়ের গ্রামে ফসল ও ঘূর্ণিদুর্গত মানুষের তালিকা তৈরী ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনবার্সন ও ভবিষ্যৎ জীবন মানউন্নয়নে মতবিনিময় ও উঠান বৈঠক করছে তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের গোয়ারচরা গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করেন জেলা সিপিবির সভাপতি অবসরপ্রাপ্ত প্রভাষক হাওর বাাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক চিত্ত রঞ্জন তালুকদার। তালিকা তৈরীর এক পর্যায়ে গোয়ারচরা গ্রামে এক মতবিনিময় সভায় মিলিত হন নেতৃবৃন্দ।
কালীপুর গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় চিত্তরঞ্জন তালুকদার বলেন, অকাল বন্যা ও ঘূর্ণিঝড়ের পর জেলা জুরে হাহাকার চলছে। এখনও ঘূর্ণি দুর্গত মানুষদের পুনবার্সনের আওতায় আনা হয়নি। সরকারের দেয়া সাহায্য নিয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। ফসল ও ঘূর্ণি দুর্গত মানুষের তালিকা করে সরকারি ও বেসরকারি সাহায্যের সুষ্ঠু সমন্বয় করতে হবে। বাংলাদেশ কমিনিস্ট পার্টি বন্যা ও ঘূর্ণিঝড়ের পর থেকে ক্ষতিগ্রস্তের তালিকা তৈরীর জন্য প্রশাসনকে দাবি জানিয়ে আসছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান রাখবো দ্রুততার সাথে তালিকা তৈরী করে ক্ষতিগ্রস্তদের পুনবার্সনের আওতায় আনতে ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোয়ারচর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়া, সমাজকর্মী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা জরাফত আলী, সেলিনা বেগম, জুবেদা খাতুন, আবদাল মিয়া, হোসেন আলী, আব্দুল হামিদ প্রমুখ।


